Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে উখিয়া বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে উখিয়া বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের টেকনাফে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন টেকনাফের অভ্যন্তরে সাখেরের ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের মোড়কে থাকা পাঁচটি বায়ুরোধী প্যাকেট থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কক্সবাজার সীমান্তে মাদকবিরোধী অভিযানে ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে।

About bdpratinioto

Check Also

নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন মোঃ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *