Most Recent Post
Home / সারাদেশ / নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া উপজেলা মহিলা ফুটবল দল।
শনিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে রাউজান উপজেলা দলকে ৪-১ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে পটিয়ার মেয়েরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিষদ দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে পটিয়া শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। দলের পক্ষে তানজিনা আক্তার ও দুর্গা দাশ উভয়েই জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন।খেলার শেষ দিকে রাউজান এক গোল শোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য পটিয়ার তানজিনা আক্তার ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পটিয়া উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
।গত শনিবার বিকেলে চ্যাম্পিয়ন দলটি পটিয়া কৈয়গ্রামে সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এসময় তিনি খেলোয়াড়দের ব্যক্তিগত পক্ষ থেকে উপহার প্রদান করেন এবং জাতীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ১০ মে রবিবার দুপুর পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে বালিকা ফুটবল মহিলা দল পটিয়া উপজেলা চ্যাম্পিয়ান হওয়ায় এবং উক্ত দলের চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অংশ গ্রহণ ও অন্যান্য ইভেন্টে ২২ জন শিক্ষার্থী এবং বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আনিছ আহমদ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জসিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন নতুন কুঁড়ি পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দীন, কোর্স নাসরিন আক্তার রেশমি, রেফারি মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কুলের অভিভাবক সদস্য মুহাম্মদ ইলিয়াস শাহ, শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ ফজলুল হক,সাংবাদিক সেলিম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জুয়েল ওসমানী, ২য় ও ৪র্থ ড্যান বাংলাদেশ ও জাপান কারাতে ফেডারেশন শিক্ষার্থী তানজু আক্তার, সুরমা আকতার, জুবাইদা খানম, জান্নাতুল মারুফা, ফাহমিদা খানম তানহা প্রমুখ।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *