Most Recent Post
Home / বরিশাল বিভাগ / কাউখালীতে ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা

কাউখালীতে ঝুলন্ত জেলের মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা

মোঃ আসাদুজ্জামান মামুন পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা উপজেলায় মো. হানিফ খান (২৭) নামে এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া-পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পাড়ের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হানিফ খান ওই এলাকার মো. হোসেন খানের ছেলে।তিনি পেশায় একজন জেলে ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হানিফ খানের সঙ্গে তার স্ত্রীর মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের নদীর পাড়ে একটি ছৈলা গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বর্তমানে কাউখালী থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, “প্রাথমিক তদন্তে নিহতের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। পারিবারিক সূত্রে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।তিনি আরও জানান, নিহত হানিফ খানের স্ত্রী ঝুমুর ও ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রোজা রয়েছে।

About bdpratinioto

Check Also

সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *