Most Recent Post
Home / সারাদেশ / জগন্নাথপুর পৌরবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা আব্দুল মতিন লাকি

জগন্নাথপুর পৌরবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা আব্দুল মতিন লাকি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃএকজন মানবিক সমাজসেবকের সাথে মিশলে বুঝতে পারা যায় ” মানুষ মানুষের জন্য” কথাটির মর্মার্থ। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই।

এই মানতবতার ফেরিওয়ালা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর দক্ষিণ পাড়া গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক, শিক্ষানুরাগী গরীব-দুঃখী মেহনতী মানুষের বন্ধু আব্দুল মতিন লাকি।

সবার কাছে লাকি ভাই নামে পরিচিতি বেশি। তিনি হবিবপুর দক্ষিণ পাড়া গ্রামের মরহুম আলহাজ্ব ছনর আলীর ছেলে, তিনি এছাড়াও আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ও ভল্টন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথপুর উপজেলার সাবেক আহবায়ক।

সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি।

মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাঁসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাঁসি ছাড়া কথা বলেন না কারো সাথে।

ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিনিয়ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার।

পৌর শহরের মানুষের কল্যাণে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি।

সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়। ‎

তিনি করোনাকালে মানবতার পরিচয় দিয়েছেন। তার সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে রমজানে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।

এছাড়াও বন্যার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে।

তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আব্দুল মতিন লাকি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়।

মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ, জাতি ও জগন্নাথপুর পৌরবাসীর কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি পৌরবাসীর কাছে দোয়া চাই।

About bdpratinioto

Check Also

পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *