Most Recent Post
Home / সারাদেশ / নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে প্রশাসন

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনের দায়ে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান:মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত রেজাউল হোসেনকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এলাকার আইন-শৃঙখলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *