Most Recent Post
Home / খুলনা বিভাগ / বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার

মো,মনির হোসেন যশোর প্রতিনিধি:  

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় ডিম বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তিনি অসুস্থ ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *