Most Recent Post
Home / সারাদেশ / সোনারগাঁয়ে নৃশংস হত্যাকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা

সোনারগাঁয়ে নৃশংস হত্যাকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক;নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকায় নজরুল ইসলাম (৪৫) নামে এক সুতা ব্যবসায়ী শ্বাসরোধে নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার গাজী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, মুখোশধারী একটি দল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি ডাকাতির পরিকল্পিত হামলা বলে দাবি করছে নিহতের পরিবার।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৪ থেকে ৫ জনের মুখোশধারী একটি দল তাদের বাড়িতে আসে। তারা প্রথমে নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করে। দরজা খুলতেই তারা ঘরে ঢুকে তাকে ও তাকে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় ঘরের চাবিও ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, হামলাকারীরা নজরুল ইসলামকে চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাটি ডাকাতির কারণে ঘটেছে—এমনটি প্রাথমিকভাবে নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেনাপাওনা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সংঘটিত হতে পারে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *