Most Recent Post
Home / সারাদেশ / আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আসাদুজ্জামান,আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চিলা এলাকার বাসিন্দা শ্রী মুকুন্দ বাইনের ধানী জমিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় লোকজন একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *