Most Recent Post
Home / সারাদেশ / ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

ছাতকের কালারুকা ইউনিয়নের ১হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

সেলিম মাহবুব, সুনামগঞ্জঃছাতকে কালারুকা ইউনিয়নে ১ হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফ”র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হত-দরিদ্র পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ করেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সোহরাব হোসেন ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার।

এসময় ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুস্ময় দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আমার চাঁদ, ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়া সহ ইউপি সদস্য- সদস্যা ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *