Most Recent Post
Home / সারাদেশ / উপজেলা পর্যায়ে তিন বিষয়ে কৃতিত্ব, শিক্ষক দম্পতির কন্যার সাফল্যে গর্বিত দিরাই

উপজেলা পর্যায়ে তিন বিষয়ে কৃতিত্ব, শিক্ষক দম্পতির কন্যার সাফল্যে গর্বিত দিরাই

সুনামগঞ্জ প্রতিনিধিঃজাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে দিরাই উপজেলার শিক্ষার্থী রাইসা সর্দার।

গণিত কুইজ ও কাবিংয়ে প্রথম এবং ইংরেজি বিষয়ে দ্বিতীয় স্থান লাভ করে সে প্রশংসা কুড়িয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর।

রাইসা সর্দার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

তার পিতা দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহেল সর্দার এবং মাতা নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুবেনা আক্তার।

রাইসা জানায়, এর আগেও সে লোকনাথ সরলা বৃত্তি, পেরুয়া উন্নয়ন ফোরাম বৃত্তি এবং দিরাই প্রেসক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

রাইসার মা রুবেনা আক্তার বলেন, আমার মেয়ে লেখাপড়া ও খেলাধুলা দুই ক্ষেত্রেই ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছে।

এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিন বিষয়ে অংশ নিয়ে দুটি বিষয়ে প্রথম ও এক বিষয়ে দ্বিতীয় হয়েছে। সে এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। মা হিসেবে আমি সত্যিই গর্বিত।

তিনি মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস বলেন, রাইসা পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে সবসময়ই এগিয়ে।

উপজেলা পর্যায়ে তিন বিষয়ে অংশ নিয়ে সবকটিতেই কৃতিত্ব দেখিয়েছে। রাইসাসহ আমাদের বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী উপজেলা পদক পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

তিনি আরও বলেন, শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :ডিসি মো:রায়হান কবির

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট: আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। কারবালার শিক্ষা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *