Most Recent Post
Home / Uncategorized / নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেখ নিয়াজ মোহাম্মদ:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নোবেল।আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশ উন্নয়নে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের প্রতি তাঁর আত্মত্যাগ, নেতৃত্বগুণ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি গোলজার হোসেন, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডালিম মোহাম্মদ, মহানগর যুবদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম রাব্বি, যুবদল নেতা ফারুক হোসেন, ইব্রাহিম, সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং দেশপ্রেমের চেতনা ধারণের শিক্ষা দেয়। তাঁর আদর্শকে অনুসরণ করেই আমাদের জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

‎অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

About bdpratinioto

Check Also

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *