Most Recent Post
Home / খুলনা বিভাগ / ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ

শেখ মাহতাব হোসেন খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা একটি অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।জানা গেছে, স্থানীয় শংকর নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা চত্বরের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে এই ভেড়ার খামারটি পরিচালনা করে আসছিলেন। সরকারি জায়গায় অবৈধ দখল ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি নজরে আসলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

অবশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে তোলা খামারের সকল স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সরকারি জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা উচ্ছেদ অভিযান শুরু হয় হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় যেকোনো ধরনের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও র‍্যালি

শেখ মাহতাব হোসেন খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে তৃণমূল পর্যায়ে আইনি সেবা ও গ্রাম ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *