Most Recent Post
Home / খুলনা বিভাগ / ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

শেখ মাহতাব হোসেন খুলনা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া বাজারে এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।সোমবার (০৮ জুন) সকালে ডুমুরিয়া বাজারের মাছ মহাল পরিদর্শনের সময় এই নিষিদ্ধ মাছগুলো উদ্ধার করা হয়।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ডুমুরিয়া বাজারে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানকালে একটি মাছের দোকান থেকে ০৮ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা। তবে মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো সাজিয়াড়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছের নিরাপত্তার জন্য আফ্রিকান মাগুর বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষতিকর এই মাছের চাষ, পরিবহন ও বিক্রি বন্ধে তাদের এই তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। বাজারগুলোতে যাতে কেউ গোপনে এই মাছ বিক্রি করতে না পারে, সেজন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।অভিযানকালে স্থানীয় বাজারের ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

ডুমুরিয়ায় মাগুরখালীতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও র‍্যালি

শেখ মাহতাব হোসেন খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে তৃণমূল পর্যায়ে আইনি সেবা ও গ্রাম ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *