Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক মাকসুদ উল্লাহকে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটসের অভিনন্দন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেশের আইন অঙ্গনে অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে সুপরিচিত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সহ-সম্পাদক পদে তাঁর নির্বাচিত হওয়া আইনজীবী সমাজের আস্থা, গ্রহণযোগ্যতা এবং তাঁর দীর্ঘদিনের পেশাগত অবদানেরই প্রতিফলন।

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ তাঁর অভিজ্ঞতা, মেধা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আইনজীবীদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় তাঁর কার্যকর অবদান অব্যাহত থাকবে। সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট মাকসুদ উল্লাহর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশের বিচারব্যবস্থা, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভবিষ্যৎ কর্মকাণ্ড আরও সমৃদ্ধ ও সফল হোক—এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *