Most Recent Post
Home / সারাদেশ / সিদ্দিকুর রহমান বিসিএস ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড

সিদ্দিকুর রহমান বিসিএস ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক :  মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার মোঃ সিদ্দিকুর রহমান ১৬ শ বিসিএস ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের আলিয়া মাদ্রাসার সুপার, অধ্যক্ষ, সহকারী শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগনও তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় সিদ্দিকুর রহমানকে নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড জানান, এ গৌরব আমাদের তিনি এ পদে নির্বাচিত হওয়ায় আমরা গৌরবান্বিত হয়েছি।

আরও জানা যায়, তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে যোগদানের পর সুযোগ্য চেয়ারম্যানের সঠিক দিক নির্দেশনায় ও দুইজনের পারস্পরিক সুব্যবস্হাপনায় মাদরাসা বোর্ডের দৃশ্যপট আমূল পরিবর্তন হয়ে বর্তমানে অত্যন্ত সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। জানা যায়,সিদ্দিকুর রহমান ইতিপর্বে শিক্ষা বিভাগের উচ্চ দপ্তরে সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন। তিনি মাদরাসা শিক্ষা বোর্ডে শিক্ষা দরদী একজন কর্মকর্তা।

তিনি এই সম্মান পাওয়া ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান সহ সম্পাদকমন্ডলী পরিষদ এবং সকল রিপোর্টার ও সাংবাদিক তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার দীর্ঘ নেক হায়াত ও পাশাপাশি আগামীতে ওনার আরও সাফল্য কামনা করেন।

 

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *