রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ
62 Views
শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১০ জুন) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৮৫ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল ফেনসিডিল এবং ৪১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯) ও বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন (২২) ও রনি মিয়া (২৬), এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০২৬-০৬-১১