Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

উখিয়ায় বিজিবির দুই অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সফল অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা, ৯ বস্তা সার এবং দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবা ও সারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ টহল পরিচালনার সময় পালংখালী থেকে উখিয়া বাজারগামী একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা চোরাকারবারি মো. ইসমাইল (৩৭) দৌড়ে পালিয়ে গেলেও চালক মামুনুর রশিদ (১৮)কে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

পরে অটোরিকশাটি তল্লাশি করে একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে ৬ কার্টনে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মামুনুর রশিদ উখিয়া উপজেলার পুচিবুনিয়া গ্রামের আবদুস শুককুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

অপরদিকে একই দিন ভোরে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বটতলী গ্রামের ‘মিজানের ঘের’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিসহ ৯ বস্তা সার উদ্ধার করা হয়। তবে সার উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান। এতে শুধু বিজিবিই নয়, দেশও উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

About bdpratinioto

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *