Most Recent Post
Home / আইন আদালত / এসি না দেওয়ায় ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

এসি না দেওয়ায় ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

এসি না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে ধানমন্ডি থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম চঞ্চল টাকা পরিশোধের পরও মোটরসাইকেল ডেলিভারি না দেওয়ায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। এক গ্রাহক গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় রাসেল ও শামীমার বিরুদ্ধে প্রতারণার মামলা করার পর সেদিনই মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তাদের গুলশান থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়। আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া ১৯ সেপ্টেম্বর রাসেল, তার স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম চোকদার। তিনি ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *