Most Recent Post
Home / সিলেট বিভাগ / শাাবিপ্রবিতে বিসিকের ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স শুরু

শাাবিপ্রবিতে বিসিকের ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স শুরু

ব্যুরোচীপ, সিলেটঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর আয়োজনে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

আগামী ১৯ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী এই কোর্সটি চলমান থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হলো ঝুঁকি নেওয়ার সক্ষমতা।

একাডেমিক নলেজ বা প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না, যদি না সঠিক মানসিকতা ও ঝুঁকি নেওয়ার সাহস থাকে।বাজারে প্রতিযোগীদের কথা মাথায় রেখেই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পণ্যের স্বকীয়তা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করার সক্ষমতাও থাকতে হবে।তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্টার্টআপ, উদ্ভাবন ও নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্রোগ্রামে কোর্স পরিচালক হিসেবে রয়েছেন বিসিকের প্রধান অনুষদ সদস্য ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী মোফাজ্জল হোসেন, সহযোগী অনুষদ সদস্য মনিরা মান্নান এবং রফিকুল ইসলাম।

আয়োজকরা জানান, তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বাস্তবমুখী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা ব্যবসা শুরু ও টেকসই করার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ লাভ করবেন।

 

About bdpratinioto

Check Also

সুনামগঞ্জে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ

ব্যুরোচীপ, সিলেটঃ সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির সহযোগি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *