Most Recent Post
Home / সারাদেশ / হবিগঞ্জে সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরল ভারতীয় নাগরিক

হবিগঞ্জে সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির তৎপরতায় ফিরল ভারতীয় নাগরিক

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৩টায় হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন জিরো লাইনে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

৫৫ বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে ওই প্রচেষ্টা জিরো লাইনেই প্রতিহত করে। পরে ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সহযোগিতা করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *