Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব-১৫ জানায়, সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন সড়কে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি একটি সাদা রঙের বাজারের ব্যাগ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকে রাখা মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল উখিয়া থানায় হস্তান্তর এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *