Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৬৪ পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, একটি সিএনজি, ১৩ বস্তা ইউরিয়া সার এবং চারজন সার পাচারকারীসহ মোট পাঁচজনকে আটক করেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘রকি’র সহায়তায় সিএনজির যাত্রীবাহী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক উখিয়ার মধ্যম হলাদিয়া গ্রামের ছৈয়দ করিম (৩৪)কে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এর আগে বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল উখিয়ার আনজুমানপাড়া সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করে। এ সময় চারজনকে আটক করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক, সার, জ্বালানি তেলসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *