Most Recent Post
Home / সারাদেশ / বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে যশোরের বেনাপোল বন্দরে বেনাপোল বাইকার হুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট হয়ে নাভারন প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়।

এ সময় রাস্তার দুই ধারে ও বাজারে আর্জেন্টিনা সমর্থকরা হাত নেড়ে মোটর সাইকেল শোডাউনকে উৎসাহ দেন।বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে আজ আমরা শার্শা উপজেলার আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি।

আমরা বেনাপোল বলফিল্ড থেকে ২০০ মোটরসাইকেল যোগে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো। বেনাপোল ক্রীড়া সংস্থার সম্পাদক রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত।

আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি।২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়াসহ ইউরোপীয় বিভিন্ন কাপ নিয়েছে।আমরা আশা করছি সোমবারে অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।মেসি ভক্ত ওমর ফারুক বলেন, আজ এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা ১০০ ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি আবারও বিশ্বকাপ জয় করবে।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *