Most Recent Post
Home / সারাদেশ / ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, টেকনাফে র‌্যাবের অভিযানে ভুক্তভোগী উদ্ধার

৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, টেকনাফে র‌্যাবের অভিযানে ভুক্তভোগী উদ্ধার

মাজিবুল হক স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামের এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। র‌্যাব-১৫ জানায়, শনিবার (১৮ জুলাই) বিকাল ৩টা ৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইলকে (৫১) হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা অপহরণকারী চক্র অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তার বোন সমসু নাহার টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার পর র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, অপহরণকারীরা ভিকটিমকে গহীন পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *