শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে হাজির মেয়র প্রার্থী রিপন
Posted By :
bdpratinioto
জুলাই ২২, ২০২৬
সিলেট বিভাগ
17 Views
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভার মেয়র পদপ্রার্থী ও দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন।বুধবার (২২জুলাই ) বিকেল ৪টায় পৌর শহরের শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণকালে আবুল হাসনাত রিপন বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাখাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে একটি শিক্ষিত ও সুন্দর দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
দেশের প্রতিটি স্কুলেই শিক্ষা উপকরণ বিতরণ করার পরিকল্পনা রয়েছে তাঁর।তিনি আরও বলেন, যেহেতু এখন রাষ্ট্রীয়ভাবে এসব কাজে শরিক হতে পারছি না, তাই ব্যক্তিগত উদ্যোগে আজ এই ছোট সোনামণিদের মাঝে কিছু শিক্ষা উপকরণ উপহার হিসেবে নিয়ে এসেছি। ভবিষ্যতেও আমার এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। আমি আশা করি, পৌরবাসী আমার এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে আমার পাশে থাকবেন।
২০২৬-০৭-২২