Most Recent Post
Home / সারাদেশ / উখিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, উদ্ধার ১ লাখ ৪০ হাজার ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান, উদ্ধার ১ লাখ ৪০ হাজার ইয়াবা

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালায়।

এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।একপর্যায়ে চোরাকারবারীরা ইয়াবাভর্তি একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে সংরক্ষিত নীল রঙের বায়ুরোধী ১৪০টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঘটনার পর পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটকে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *