Most Recent Post
Home / সারাদেশ / পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ সদস্যদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি মীর কাশেম র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. মীর কাশেম (২৬)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানার কবিতা চত্বরসংলগ্ন হোলিডে মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ২ জুলাই কক্সবাজার বিমানবন্দর সড়কে কিছু সিএনজি ও অটোরিকশা চালক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একদল ব্যক্তি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মীর কাশেমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মীর কাশেম কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়া (হাবিবের গ্যারেজ এলাকা) নিবাসী আব্দুল মোনাফের ছেলে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, দণ্ডবিধিসহ বিভিন্ন অভিযোগে মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *