Most Recent Post
Home / সারাদেশ / ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আরেকজন ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সিরাজুল ইসলাম ইছাখালী এলাকার বাসিন্দা। তিনি চেক ডিজঅনার ও প্রতারণাসহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া মো. জসিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতের দেওয়া ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি। অপরদিকে নুরুল হুদা ভূমি আইন ও জালিয়াতি-সংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশ ভবিষ্যতেও একই ধরনের অভিযান জোরদার করবে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *