Most Recent Post
Home / সারাদেশ / অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই অপপ্রচার, দিরাইয়ে এমপি নাছির

অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই অপপ্রচার, দিরাইয়ে এমপি নাছির

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিরাই-শাল্লার প্রতিটি সড়কের উন্নয়ন করা হবে। আমরা ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছি।সংবর্ধনা প্রদান করে সম্মানিত করায় দিরাই বাজার মহাজন কমিটি এবং সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দিরাই বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বাজারের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়ও বলেছিলাম, অসৎ লোককে ভোট দেবেন না। আজও একই কথা বলছি। শুধু এ কথাটি বলার কারণেই জীবিত থাকা সত্ত্বেও আমার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপরাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাজার কমিটির উপদেষ্টা সুরঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, সাংবাদিক রুদ্র মিজান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ এবং কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *