Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফের বাহারছড়ায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

টেকনাফের বাহারছড়ায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে প্রস্তাবিত নতুন পুলিশ ফাঁড়ির স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। সোমবার (২৭ জুলাই) সকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাঈদ, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, অভিনেতা ইলিয়াস কোবরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও উপকূলীয় এলাকায় অপহরণ, মানবপাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেখানে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে, দ্রুত সেবা নিশ্চিত হবে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জনসাধারণের মধ্যে আস্থাও বাড়বে বলে আশা করা হচ্ছে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও দ্রুত নির্মাণকাজ শুরু করে পুলিশ ফাঁড়িটি চালুর দাবি জানান।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *