Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে এসে দুই প্রতারক ধরা পড়েছেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে এ ঘটনা হয়।
আটককৃতরা হলেন– চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন।

তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নির্বাচন কমিশন অফিস আমাদের কাছে অফিশিয়ালি যে অভিযোগ করবে আমরা তার প্রেক্ষিতে ব্যবস্থা নেব। তাদের অভিযোগ প্রস্তত হচ্ছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *