Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি ডাকাতি মামলার আসামি, দুইজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিঃ) দিবাকর বড়ুয়ার নেতৃত্বে ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরীপুর পশ্চিম বাজারের বাঁশ বাজার সংলগ্ন গোমতী নদীর পাড়ে জজ মিয়ার বালুর স্টক মাঠ এলাকায় অভিযান চালিয়ে পিন্টু চন্দ্র বর্মন (৩৫) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এদিকে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে ৩১ জুলাই রাত দেড়টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি মো. রাকিব হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে এসআই (নিঃ) রবিউল ইসলাম ৩১ জুলাই সকাল ১১টা ৫ মিনিটে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোসা. নাজমা আক্তারকে গ্রেপ্তার করেন।

এছাড়া এএসআই (নিঃ) মাহাবুবুর রহমান ৩১ জুলাই রাত আড়াইটার দিকে হাটচান্দিনা এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম সরকার (১৯)-কে গ্রেপ্তার করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একই অভিযানে এএসআই (নিঃ) প্রিয়ব্রত দেব ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিন (৪৭)-কে গ্রেপ্তার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দাউদকান্দি এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

About bdpratinioto

Check Also

সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন বরগুনার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন

সোহরাব বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার বেতাগী উপজেলার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *