সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হলেন বরগুনার কৃতি সন্তান অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন
Posted By :
bdpratinioto
আগস্ট ১, ২০২৬
বরিশাল বিভাগ, সারাদেশ
72 Views
সোহরাব বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ী ইউনিয়নের সরিষামুড়ী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন। তাঁর এই গুরুত্বপূর্ণ নিয়োগের খবরে নিজ গ্রামসহ পুরো বেতাগী উপজেলা এবং বরগুনাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা জসীম উদ্দীন ছাত্রজীবন থেকেই ছিলেন মেধাবী, পরিশ্রমী ও নেতৃত্বগুণসম্পন্ন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে আইন পেশায় যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

স্থানীয়দের মতে, পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেককে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন। মানবিকতা, সততা ও জনকল্যাণে তাঁর নিরলস কাজের কারণে তিনি এলাকায় একজন জনবান্ধব আইনজীবী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর নিয়োগের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা বইতে থাকে। আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে উঠে এসেছে গর্ব ও প্রত্যাশার কথা। তারা বলেন, জসীম উদ্দীন শুধু আমাদের এলাকার নয়, বরগুনার গর্ব। তাঁর সততা, মেধা ও মানবিকতা তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, তিনি নতুন দায়িত্বেও দক্ষতা, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দেশের আইন ও বিচারব্যবস্থার মর্যাদা আরও সমুন্নত রাখবেন।তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন,ছাত্রজীবন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনসেবার আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছেন অ্যাডভোকেট জসীম উদ্দীন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরগুনাবাসীর জন্যও এক গর্বের অধ্যায়। আইনজীবী মহলের অনেকেই মনে করছেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ অভিজ্ঞতা, আইন সম্পর্কে গভীর জ্ঞান এবং পেশাগত দক্ষতা তাঁকে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখতে সহায়তা করবে। এলাকাবাসীর প্রত্যাশা, দেশের আইন, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং তাঁর সাফল্যের মাধ্যমে বরগুনার নাম আরও উজ্জ্বল হবে
২০২৬-০৮-০১