Most Recent Post
Home / আন্তর্জাতিক / অন্য নারীকে বিয়ে করছে প্রেমিক, বিয়ে বাড়িতে প্রেমিকার আহাজারি

অন্য নারীকে বিয়ে করছে প্রেমিক, বিয়ে বাড়িতে প্রেমিকার আহাজারি

তিন বছরের সম্পর্ক ভুলে গিয়ে নতুন একজনকে বিয়ে করছিলেন প্রেমিক। খবর পেয়ে প্রেমিকের বাড়িতে ছুটে যান তরুণী। প্রেমিকের সঙ্গে একটু দেখা করতে অনেক অনুনয়-বিনয় করলেও তাকে গেটের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।ঢুকতে না পেরে গেটের বাইরে দাঁড়িয়ে আহাজারি করতে থাকেন ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হোশঙ্গাবাদের কোঠীবাজারের কামাখ্যা গার্ডেনে সম্প্রতি একটি বিয়ের আয়োজন করা হয়। হঠাৎ সেখানে এক তরুণী হাজির হন। ‘বাবু’, ‘বাবু’ বলে কাতর স্বরে কাউকে ডাকতে শুরু করেন তিনি। মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু কয়েকজন লোক তাকে ঠেলে বাইরে বের করে মূল ফটকটি ভেতর থেকে বন্ধ করে দেন।

 

এর পর লোহার গেট ধরে ঝাঁকাতে থাকেন ওই তরুণী। কাতর স্বরে বলতে থাকেন— ‘একবার আমার বাবুকে ডেকে দিন। একটিবারের জন্য ডেকে দিন। আমি শুধু একবার কথা বলতে চাই।’ হাত ধরে টেনেহিঁচড়ে বেশ কয়েকবার তাকে সরানোর চেষ্টা করেন অনেকে। কিন্তু নাছোড়বান্দা তরুণী জানিয়ে দেন— ‘বাবু’র সঙ্গে দেখা না করে একচুলও নড়বেন না তিনি।

 

একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশই এসে ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায়। পুলিশকে ওই তরুণী জানান, প্রেমিক অন্য কাউকে বিয়ে করছেন, তাতে আপত্তি নেই তার। কিন্তু সেটি তাকে জানানো উচিত ছিল। এতদিনের সম্পর্ক সত্ত্বেও কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো, তিনি শুধু তার উত্তর চান।

 

হোশঙ্গাবাদ কোতোয়ালি থানার এসআই শ্রদ্ধা রাজপুত ওই তরুণীর বয়ান শোনেন। তাকে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শও দেন। কিন্তু ওই তরুণী সাফ জানিয়ে দেন— প্রেমিককে থানা পুলিশের চক্করে ফাঁসাতে চান না তিনি। তার পর নিজে থেকেই বাড়ি ফিরে যান।

 

সূত্র : এবিপি

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *