Most Recent Post
Home / জাতীয় / দেশে একদিনে আরো ১৮৭ মৃত্যু, শনাক্ত ১২১৪৮

দেশে একদিনে আরো ১৮৭ মৃত্যু, শনাক্ত ১২১৪৮

অনলাইন ডেস্ক:  সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

About bdpratinioto

Check Also

আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:  প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৪ মে) সদর দফতর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *