Most Recent Post
Home / স্লাইড / টানা তৃতীয় দিন মৃত্যু একশোর নিচে, কমেছে শনাক্তও

টানা তৃতীয় দিন মৃত্যু একশোর নিচে, কমেছে শনাক্তও

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৪ জন। এ নিয়ে টানা তিন দিন ধরে মৃত্যু একশোর নিচে রইল। গতকাল ৮৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। তার আগের ৮০ জনের মৃত্যু হয়।

এদিকে গত এক দিনে শনাক্তের সংখ্যাও কমেছে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৩ হাজার ৯৪৮।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ৭২৪ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১২.০৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৪৫ জন পুরুষ এবং ৪৯ জন নারী।

নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, চট্টগ্রামে ২৭, রাজশাহী ৬, খুলনা ৫, বরিশাল ১, সিলেট ৭, রংপুর ১ ও ময়মনসিংহ বিভাগের ৪ জন রয়েছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন।

অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েকমাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *