Most Recent Post
Home / স্লাইড / দেশে করোনায় ২১ জনের মৃত্যু

দেশে করোনায় ২১ জনের মৃত্যু

 

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৬৫ জন।১৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৪ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

About bdpratinioto

Check Also

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *