Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৪ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৪ আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অভিযোগে মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

‎শনিবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বমোট ৪ জন আসামিকে আটক করা হয়েছে।

‎‎গ্রেপ্তারকৃতরা হলেন—

‎১. ফুল মিয়া, পিতা: শহিদ মিয়া, গ্রাম: শিমরাইল (সুইপার কলোনী), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। ২. জয়নাল আবেদীন শুভ (২৫), পিতা: আব্দুল ওহাব, মাতা: রেনু বেগম, স্থায়ী ঠিকানা: বহেরা বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর। বর্তমান ঠিকানা: রসুলবাগ (মসজিদ সংলগ্ন), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ৩. মোঃ সালে আহম্মেদ (৩২), পিতা: মোঃ রেহান উদ্দিন, মাতা: সালেহা আক্তার, স্থায়ী ঠিকানা: দক্ষিণ নেয়াগাঁও, ধর্মপাশা, সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: মিজমিজি পাগলাবাড়ী (বাতেনের বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ৪. মোতালেব হোসেন (৩৫), পিতা: নান্টু মিয়া, মাতা: তাছলিমা বেগম, স্থায়ী ঠিকানা: বেহেকুল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা: রসুলবাগ আদর্শনগর মসজিদ সংলগ্ন, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *