Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ‎সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

‎সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

শেখ নিয়াজ মোহাম্মদ:

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন— মো. রাশেদুজ্জামান (২২), মো. গালিব (১৮) ও মোসা. সুরাইয়া (১২)। তাদের তিনজনের মরদেহই উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব এবং শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তারা পানিতে নিখোঁজ হয়ে গেলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।

‎খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে সুরাইয়ার মরদেহও উদ্ধার করা হয়।

‎জানা গেছে, নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জীবিকার তাগিদে কাজের সন্ধানে তিনি গত সপ্তাহে ঢাকায় আসেন। অন্যদিকে, গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

‎ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, নিহত তিনজনই সাঁতার জানতেন। তবুও কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান,প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *