Most Recent Post
Home / জাতীয় / বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছাবেন বুধবার দুপুরে

বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছাবেন বুধবার দুপুরে

ইউক্রেনের অলিভার বন্দরে রুশ হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের উদ্ধার হওয়া ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশের উদ্দেশ্যে রাতে রওনা হবেন। বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। তিনি জানান, হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ সুবিধাজনক সময়ে দেশে আনা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। বুধবার (২ মার্চ) রাতে জাহাজটি রুশ হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন।

পরে ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইউক্রেন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়া প্রবেশ করেন।

About bdpratinioto

Check Also

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *