Most Recent Post
Home / ময়মনসিংহ বিভাগ / ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান

ভালুকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান

মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং গলায় ঝোলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল “ক্রাইম রিপোর্ট”–এর সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান গত ৯ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানায় যান। সেখানে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন। এ সময় তিনি আন্দোলনের সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ করছিলেন।

অভিযোগে বলা হয়, এ সময় গার্মেন্টসের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন চালায়। তারা সাংবাদিক বাদশাহ দেওয়ানকে মারধর করে আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। পাশাপাশি মোবাইলের মেমোরি কার্ড নিয়ে নেওয়া হয় এবং গলায় ঝুলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক বাদশাহ দেওয়ান শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About bdpratinioto

Check Also

বসতবাড়ি পুড়ে যাওয়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন/তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

হুমায়ুন কবির,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের জয়রামপুর গ্রামে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *