পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
Posted By :
bdpratinioto
জুন ১০, ২০২৬
সারাদেশ
15 Views
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় পোরশা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে মোঃ আবু সুফিয়ান @ মুকুল (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানে এসআই আবু জাফর, পিএসআই সেলিম রেজা, এএসআই তৌহিদুল ইসলাম, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই বিষ্ণু সিংসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। আটককৃতের হেফাজত থেকে ২৭০ (দুইশত সত্তর) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।মাদককে না বলুন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।
২০২৬-০৬-১০