Most Recent Post
Home / সারাদেশ / ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠে কৃষি কর্মকর্তা

ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠে কৃষি কর্মকর্তা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট জেলার মাটি আলু উৎপাদনে উৎকৃষ্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা গতবছরের লোকসান কাটিয়ে উঠতে ধারদেনা ও লোন করে আলুর চাষ করেছে। ফলনো বেশ ভালো হয়েছে কিন্তু বিধিবাম আকর্ষিক বৃষ্টিতে তলিয়ে যায় কৃষকের মাটির নিচের স্বপ্নের ভান্ডার। একদিকে বাজারে দরপতন, অন্যদিকে বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি এতে দিশেহারা কৃষক সমাজ।

উপজেলার আটাপুর ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু বলেন, ২০-২২ লক্ষ্য টাকা খরচ করে প্রায় শত’বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছিলাম বৃষ্টির পানিতে সব শেষ। শুকনো জমি থেকে আলু উত্তোলন খরচ কাঁদা পানির মধ্য থেকে দ্বি-গুনের বেশি। ইরিবোরো চাষাবাদের সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আলু সহ জমি চাষ ইরি ধান লাগিয়েছি বলেনও, জানান তিনি। আমু আরো বলেন, বর্তমান সরকার যেহেতু খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন হলে হঠাৎ বৃষ্টির পানিতে আমাদের কৃষকের ফসলের আগামীতে ক্ষতি করতে পারবে না। কুসুম্বা ইউনিয়নের জাম্বুবান গ্রামের কৃষক মোঃ বেলাল হোসেন বলেন, এবছর অনেক টাকা খরচ করে ৪২’বিঘা জমিতে আলু চাষ করেছিলাম ২’দিনের বৃষ্টিতে সবশেষ। পানির নিচে তলিয়ে যাওয়া আলুগুলো ঘরে নিতে চড়া দামেও মিলছে না শ্রমিক। বাধ্য হয়ে পরিবারের ছোট বড় সবাই মিলে আলু উত্তোলন করছি বলে জানান তিনি। আমাদের এমন দূরাবস্থার খবর পেয়ে আলুর জমিতে ছুটে এসেছে কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে এ উপজেলায় ৭,৬৯০’হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। আকস্মিক বৃষ্টিতে প্রায় ১৩৫ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের মাঠের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা থাকলে ক্ষতির পরিমান আরও অনেক কম হত। উপজেলার আলুর ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

About bdpratinioto

Check Also

গজারিয়ায় ঝোপ থেকে শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ জমির আলী: ‎মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *