Most Recent Post
Home / আইন আদালত / আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

 

আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) আমতলী উপজেলা শাখা।
আজ রোববার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে আমতলী হাসপাতাল রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে তারা চিকিৎসাসেবাকে আরও কার্যকর করতে সহায়তা করছেন। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান ও হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে কয়েকজন প্রতিনিধিকে গ্রেফতার করে বিভিন্ন গণমাধ্যমে ‘দালাল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে এ পেশার সঙ্গে জড়িতদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অযৌক্তিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, ‘দালাল’ আখ্যা প্রদান থেকে বিরত থাকা, দায়িত্বশীল সংবাদ প্রচার নিশ্চিত করা এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন,এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোঃ হাসনাত হোসেন উপদেষ্টা, ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখা,
মো: তরিকুল ইসলাম সোহাগ,সভাপতি ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখা,মোঃ রিয়াজুল আহসান সিনিয়র সহ-সভাপতি ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখা,
মোঃ সামসুল হক সাইফুল সাধারণ সম্পাদক , ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখা,মোহাম্মদ মহসিন উদ্দিন নবীন সাংগঠনিক সম্পাদক ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখা,মোঃ রুবেল হোসেন কার্যকরী সদস্য ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া),আমতলী উপজেলা শাখাসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা।

About bdpratinioto

Check Also

সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *