Most Recent Post
Home / আন্তর্জাতিক / টোকিও অলিম্পিক: বিদেশি দর্শকহীন আয়োজনের সিদ্ধান্ত

টোকিও অলিম্পিক: বিদেশি দর্শকহীন আয়োজনের সিদ্ধান্ত

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বিদেশি দর্শক ছাড়া টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও জাপান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। করোনার প্রকোপ সারাবিশ্বে আবার বেড়ে যাওয়ায় এবং জাপানে সংক্রমণের ঝুঁকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এদিকে অলিম্পিক আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি নাগরিক যারা অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে। গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ বিশ্বজুড়ে ভয়াবহ আকারে দেখা দিলে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। স্থগিত করায় প্যারালিম্পিকও।

জাপানের গণমাধ্যমের খবর, টোকিও অলিম্পিক পরিচলনা করতে ২৮০ কোটি ডলার খরচের হিসেব দিয়েছে অলিম্পিক কমিটি। যার মধ্যে করোনা প্রতিরোধেই ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ডলার।

জাপানে সাড়ে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় পাঁচ হাজার জন। অন্য উন্নত দেশের তুলনায় জাপানে করোনার প্রকোপ কম। কিন্তু জাপানে এখন আবার করোনা ছড়াচ্ছে। তাই দেশটির সরকার এখন বিদেশিদের ঢোকা বন্ধ করে দিয়েছে।

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *