Most Recent Post
Home / Uncategorized / তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী

তৃণমূল থেকে উঠে আসা আপোষহীন আতাউল্লাহ আল কাদেরী টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী

মোহাম্মদ রাসেল মির্জা : টেকনাফ প্রতিনিধি:

​টেকনাফ উপজেলা ছাত্রদলের রাজনীতিতে এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম মোঃ আতাউল্লাহ আল কাদেরী। ২০১০ সালে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে নামেন তিনি। দীর্ঘ ছয় বছর স্কুল রাজনীতিতে সক্রিয় থেকে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে গেছেন নিরলসভাবে। স্কুল জীবনের শেষ পর্যায়ে তিনি টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

​২০১৪ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাসের পর তিনি নিজ এলাকা টেকনাফ সদর ইউনিয়নে ফিরে আসেন এবং সদর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য টেকনাফ সরকারি কলেজে (তৎকালীন টেকনাফ ডিগ্রি কলেজ) ভর্তি হয়ে ছাত্র রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে তিনি একজন শিক্ষার্থীবান্ধব নেতা হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এরই ধারাবাহিকতায় তিনি দীর্ঘ সময় টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন।

​আতাউল্লাহ আল কাদেরী দলীয় সকল কর্মসূচিতে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং দলের প্রতি একাগ্রতা টেকনাফের রাজনৈতিক মহলে প্রশংসিত। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার ত্যাগ ও শ্রম সম্পর্কে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষ অবগত।

​কলেজ রাজনীতিতে সফল অধ্যায় শেষ করে আতাউল্লাহ আল কাদেরী এখন টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার মতো দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আতাউল্লাহ আল কাদেরী।

About bdpratinioto

Check Also

সুনামগঞ্জে মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে পূর্ব ইব্রাহীমপুরবাসী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীমপুর গ্রামবাসী মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *