Most Recent Post
Home / সারাদেশ / ফতুল্লার চানমারীতে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ক্যাবল ব্যবসায়ী খুন

ফতুল্লার চানমারীতে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ক্যাবল ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক;নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে ডিশ ও ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুরের দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনার পর রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে দ্রুত দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন তিনি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আশপাশে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তিনি আরও জানান, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

About bdpratinioto

Check Also

সাংবাদিককে প্রাননাশের হুমকি ষড়যন্ত্রের প্রতিবাদ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক;রাজশাহী নগরীর মতিহার থানা কাজলা (বিলপাড়া) এলাকার মৃত্যু মাসুদের ছেলে মুঞ্জুুর ও কাটাখালি থানা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *