সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ও গণ অধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটক জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের পুত্র জাকারিয়া আহমদ স্বাধীন গণ অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাধার যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ’র নির্দেশনায় থানা পুলিশের এসআই নুরুজ্জামান, এএসআই ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভূক্ত আসামী।
শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
Bangladesh Pratinioto news site