সাতক্ষীরা প্রতিনিধি :ত্যাগ, সংযম, মানবতা ও সাম্যের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গণসংহতি আন্দোলন-জিএসএ’র জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। ঈদুল আযহার এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
তিনি আরও বলেন, “আজকের সমাজে হিংসা, বিদ্বেষ ও বৈষম্য দূর করে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা জরুরি। ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদ আমাদের শেখায়— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”
আলফাত হোসেন সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি।”
সবশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
Bangladesh Pratinioto news site