Most Recent Post
Home / Uncategorized / কুলাউড়া থানায় নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার যোগদান

কুলাউড়া থানায় নতুন ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নার যোগদান

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ জহিরুল ইসলাম মুন্না। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না নেত্রকোনা জেলার মদন উপজেলার মদনবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি হাজী আব্দুল জব্বারের জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ পুলিশি কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বর মাসে অফিসার ইনচার্জ (ওসি) পদে পদোন্নতি লাভ করেন।

ওসি হিসেবে তিনি প্রথমে সিলেট জেলার জকিগঞ্জ থানায় দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় যোগদান করেন। সর্বশেষ শ্রীমঙ্গল থানা থেকে বদলি হয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে জনগণ ও পুলিশের মধ্যে আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যক্তিগত জীবনে ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না দুই কন্যা সন্তানের জনক।

উল্লেখ্য, কুলাউড়া থানার বিদায়ী ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যাকে পুলিশ পরিদর্শক হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের অপরাধ শাখায় বদলি করা হয়েছে। তাঁর দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য স্থানীয় বিভিন্ন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

About bdpratinioto

Check Also

ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমিতে কু-দৃষ্টি পড়েছে ভূমি খেঁকো চক্রের

সেলিম মাহবুবঃসুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালটি প্রতিষ্ঠাকালে এলাকার দানশীল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *